মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৭ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সুন্দরগঞ্জে হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের ধান কাটার অভিযোগ

  • হালনাগাদ সময় : ০৭:১৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ঘটে যাওয়া আব্দুর রাজ্জাক হত্যা মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে আবারও বিরোধপূর্ণ জমির ধান কেটে নিয়ে গেছেন বলে মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে জমির মালিক আমজাদ হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী আমজাদ হোসেন উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামের মৃত আছের মামুদের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৭ সালে ১৩ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন আমজাদ। চলতি আমন মৌসুমে তিনি ওই জমিতে ধানের আবাদ করেন। তবে জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মৃত দেলদার হোসেনের ছেলে গোলজার হোসেনের সঙ্গে তার বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

এরই জেরে গত ২০ নভেম্বর ভোরে গোলজার হোসেন ও তার লোকজন জমিতে অনধিকার প্রবেশ করে কাঁচা-পাকা ধান কাটতে শুরু করেন। খবর পেয়ে আমজাদ জমিতে উপস্থিত হলে অভিযুক্তরা তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। এ সময় তিনি চিৎকার দিয়ে প্রাণ রক্ষার্থে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, উক্ত জমির বিরোধ নিষ্পত্তির জন্য গত ৫ জুলাই স্থানীয়দের উদ্যোগে একটি গ্রাম্য সালিশের আয়োজন করা হয়েছিল। সেখানে সালিশ শুরু হওয়ার আগেই গোলজার ও তার অনুসারীরা আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক ব্যক্তিকে বেদম মারধর করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছোট ভাই আতোয়ার রহমান বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আমজাদ হোসেনের দাবি, ইতিপূর্বেও তিনি জমি সংক্রান্ত বিরোধ বিষয়ে থানায় অভিযোগ দিলেও কোনো সুরাহা পাননি। সম্প্রতি হত্যা মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসেই পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে এবং তার কষ্টার্জিত ধান কেটে নিয়ে গেছে।

এ বিষয়ে অভিযুক্ত গোলজার হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, ‘এসংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইসহ আজ থাকছে ক্রীড়াঙ্গনের ব্যস্ত সূচি

23 November 2026

চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরির ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য বরখাস্ত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সুন্দরগঞ্জে হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের ধান কাটার অভিযোগ

হালনাগাদ সময় : ০৭:১৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬