মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৭ পূর্বাহ্ন | ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সাদুল্লাপুরে নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার

  • হালনাগাদ সময় : ০৩:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি নির্মাণাধীন ভবন থেকে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ভোরের দিকে উপজেলার ধাপেরহাটে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে জিসান ফিলিং স্টেশন ও একটি ইটভাটার সংলগ্ন পরিত্যক্ত ভবন থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৩টার দিকে এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। পরে বাহিনীর বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরকগুলো উদ্ধার করে। জব্দকৃত বিস্ফোরকগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতা এবং দাঙ্গা-হাঙ্গামার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দমনে জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইসহ আজ থাকছে ক্রীড়াঙ্গনের ব্যস্ত সূচি

23 November 2026

চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরির ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য বরখাস্ত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাদুল্লাপুরে নির্মাণাধীন ভবন থেকে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার

হালনাগাদ সময় : ০৩:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬