মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪১ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ইঞ্জিন বিকল: ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

  • হালনাগাদ সময় : ০১:২৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ময়মনসিংহ স্টেশন অতিক্রম করার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এতে রেললাইনটি ব্লক হয়ে পড়ায় এই রুটে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।

ওসি আরও জানান, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে রিলিফ ইঞ্জিন পাঠানোর প্রক্রিয়া চলছে। রিলিফ ইঞ্জিন পৌঁছানোর পর ট্রেনটি সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হবে। এই ঘটনায় ট্রেনটিতে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
20 November 2026

ডিএমপির বিশেষ অভিযান: একদিনে গ্রেপ্তার ৪৭৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইঞ্জিন বিকল: ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

হালনাগাদ সময় : ০১:২৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬