মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৫২ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নেত্রকোনায় লোকাল ট্রেনে অগ্নিসংযোগ ও ভূমি অফিসে ককটেল হামলা, আটক ৮

  • হালনাগাদ সময় : ০২:০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নেত্রকোনায় জারিয়া থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনের বগিতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি অফিসে দুটি ককটেল বিস্ফোরণ এবং পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনের সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব নাশকতায় জড়িত সন্দেহে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে পুলিশ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে পূর্বধলা স্টেশন ছেড়ে যাওয়া জারিয়া লোকাল ট্রেনটি গৌরীপুরের বিসকা স্টেশনের কাছাকাছি পৌঁছালে একটি বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বগিটির বেশ কয়েকটি আসন পুড়ে যায়। এ ঘটনার পর ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

এদিকে, গভীর রাতে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি অফিসে দুটি ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা, এতে অফিসের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া পূর্বধলা উপজেলার বালুচড়ায় গ্রামীণ ব্যাংকের সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসাবাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং জেলাজুড়ে বিশেষ অভিযান চলমান রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
20 November 2026

ডিএমপির বিশেষ অভিযান: একদিনে গ্রেপ্তার ৪৭৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নেত্রকোনায় লোকাল ট্রেনে অগ্নিসংযোগ ও ভূমি অফিসে ককটেল হামলা, আটক ৮

হালনাগাদ সময় : ০২:০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬