রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মেনে নিতে মিয়ানমার আইনত বাধ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আইসিজেতে মামলা পরিচালনাকারী গাম্বিয়া এবং ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ শুরু থেকেই রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে কাজ করে যাচ্ছে।
হুমায়ুন কবির আরও জানান, সরকার আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর। এছাড়া মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হওয়া নির্যাতনের ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়ে জোরালো কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে।





















