মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৩২ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাজশাহীতে হাফ ম্যারাথনে ১ হাজার ৬০ দৌড়বিদের অংশগ্রহণ

  • হালনাগাদ সময় : ০১:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

‘রান ফর ক্লিন সিটি, রান ফর গিন সিটি’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬। শুক্রবার সকালে রাজশাহী রানার্স কমিউনিটির আয়োজনে ম্যারাথনটিতে ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে শুরু হয়ে কাজলা গেট, বিহাস ও মেহেরচণ্ডী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্যারিস রোডে এসে শেষ হয় এই দৌড়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় খেলাধুলার উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রতিটি জেলায় স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি রাজশাহী মহানগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ তৈরি করা হচ্ছে। তিনি তরুণ প্রজন্মকে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শরীরচর্চায় উৎসাহিত করেন।

রাজশাহী রানার্স কমিউনিটির সভাপতি ও রেস ডিরেক্টর পিয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সুস্থ জাতি গঠনে নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
20 November 2026

ডিএমপির বিশেষ অভিযান: একদিনে গ্রেপ্তার ৪৭৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজশাহীতে হাফ ম্যারাথনে ১ হাজার ৬০ দৌড়বিদের অংশগ্রহণ

হালনাগাদ সময় : ০১:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬