মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪৬ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাষ্ট্রের স্বার্থে কখনো আপস করেননি মওলানা ভাসানী: রুহুল কবির রিজভী

  • হালনাগাদ সময় : ০৩:৩৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাষ্ট্রের স্বার্থে মওলানা আবদুল হামিদ খান ভাসানী কখনো আপস করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে মওলানা ভাসানী বিরামহীনভাবে আন্দোলন-সংগ্রাম করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে রাজশাহী মহানগরীর পূবালী মার্কেটে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশের উদ্যোগে গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন এবং পানির ন্যায্য অধিকার প্রাপ্তির নিশ্চয়তা বিধানে আমাদের করণীয় শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, মওলানা ভাসানী ছিলেন নির্যাতিত ও নিপীড়িত মানুষের নেতা। পলিমিশ্রিত এই বাংলাদেশের মাটির সন্তান হিসেবে তিনি আজীবন মানবমুক্তির সংগ্রামের রাজনীতি করেছেন। তাঁর অবদান ও কর্মময় জীবনের অনেক অধ্যায় এখনো অজানা রয়ে গেছে। নতুন প্রজন্মের কাছে ভাসানীর সংগ্রাম, আদর্শ ও অবদান যথাযথভাবে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামী নেতা। তিনি আজীবন শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক ও নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট মো. এনামুল হকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহী শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান, বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সংস্থা, রাজশাহীর সভাপতি ড. প্রকৌশলী মো. জাকির হোসেন খান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ড. মোহা. কামরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সিনিয়র সহসভাপতি মো. সুলতান মাহমুদ সুমন।

আলোচনা সভা শেষে মওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
20 November 2026

ডিএমপির বিশেষ অভিযান: একদিনে গ্রেপ্তার ৪৭৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাষ্ট্রের স্বার্থে কখনো আপস করেননি মওলানা ভাসানী: রুহুল কবির রিজভী

হালনাগাদ সময় : ০৩:৩৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬