মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৫২ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নিখোঁজের ৩১ ঘণ্টা পর সুরমা নদীতে মিলল শিক্ষকের মরদেহ

  • হালনাগাদ সময় : ০৫:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নেত্রকোনার খালিয়াজুরীতে নিখোঁজের প্রায় ৩১ ঘণ্টা পর সুরমা নদী থেকে অদ্বৈত্য সরকার আদিত্য (৫৫) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার রমানাথপুর ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাঁদপুর গ্রামের মধ্যবর্তী স্থানে সুরমা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দিলে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

নিহত অদ্বৈত্য সরকার আদিত্য খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত অক্ষয় সরকারের ছেলে। তিনি মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) বাড়ির পাশের সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাতপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন অদ্বৈত্য সরকার। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর রাত ১১টার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
20 November 2026

ডিএমপির বিশেষ অভিযান: একদিনে গ্রেপ্তার ৪৭৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নিখোঁজের ৩১ ঘণ্টা পর সুরমা নদীতে মিলল শিক্ষকের মরদেহ

হালনাগাদ সময় : ০৫:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬