মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:১৮ পূর্বাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

প্রথমবার লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ১০:০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী এ সফরে অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনসহ একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছানোর কথা রয়েছে তার।

সেখানে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। এ কর্মসূচিতে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।

দুপুরের কর্মসূচি শেষে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। পরে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আজ বিশ্ব পুরুষ দিবস

19 November 2026

জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা এনসিপির

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রথমবার লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ১০:০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬