মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৯ পূর্বাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ০৩:৫১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক সন্ত্রাসী ইয়াসিন ওরফে জামাই ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র‍্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, সরকারি স্থাপনায় ভাঙচুর ও ক্যাম্পের পানিতে বিষ প্রয়োগের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইয়াসিন, আব্দুর শুক্কুর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তদন্তে জানা গেছে, এই চক্রটি ফেসবুক ও ভুয়া আইডি ব্যবহার করে পুলিশ, বিজিবি ও র‍্যাবসহ সরকারি সংস্থার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আসছিল। পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন উদ্ধার করেছে, যাতে ৩৯টি ফেসবুক পেজ ও আইডির সন্ধান পাওয়া গেছে।

পুলিশের দাবি, আব্দুর শুক্কুর ইয়াসিনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতেন। এছাড়া ইয়াসিনের আত্মীয় মেহেদী, সাকিবুল ও আনোয়ার ফেসবুক পেজ ও ভুয়া আইডি পরিচালনার মাধ্যমে উসকানিমূলক প্রচারণা চালাতেন। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এসব ডিজিটাল আলামত বিশ্লেষণ করে চক্রের নেপথ্যে থাকা অন্যদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

20 November 2026

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জঙ্গল সলিমপুরে ইয়াসিনের অপরাধী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

হালনাগাদ সময় : ০৩:৫১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬