মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০২ পূর্বাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দেশের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০২:৫২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হচ্ছে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সিলেট জেলা বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি বলেন, একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ বর্তমানে একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। দেশের বিরুদ্ধে যেকোনো নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং সরকার তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পলাতক সন্ত্রাসীরা সিলেটে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। গত রাতে প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তবে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং কোনো বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত ‘সঞ্জীবসন্ধ্যা ২০২৬’

20 November 2026

বিশ্বমানের নেতৃত্ব তৈরিতে যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ০২:৫২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬