মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৪৩ পূর্বাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই: বাণিজ্যমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১০:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই মন্তব্য করে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দলটি এখন রাজনীতির পথ ছেড়ে পুরোপুরি সন্ত্রাসের পথে নেমেছে। তাদের কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মসূচির কোনো প্রতিফলন নেই, বরং তাদের একমাত্র লক্ষ্য এখন সন্ত্রাস সৃষ্টি করা। দেশের মানুষ তাদের অপকর্মের কারণে প্রত্যাখ্যান করেছে, এরপরও তারা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, দীর্ঘ ১৭-১৮ বছর ধরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করে লুটপাট চালিয়েছে। দেশের সম্পদ নিঃশেষ করে তারা এখন বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। তিনি বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসীদের অপতৎপরতা মোকাবিলায় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীদের প্রতিটি এলাকায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে। সন্ত্রাসীরা রাতের অন্ধকারে অগ্নিসংযোগ করে আতঙ্ক সৃষ্টির যে চেষ্টা করছে, তা কঠোরভাবে প্রতিহত করতে হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত ‘সঞ্জীবসন্ধ্যা ২০২৬’

20 November 2026

বিশ্বমানের নেতৃত্ব তৈরিতে যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আওয়ামী লীগের রাজনীতিতে আর কিছু অবশিষ্ট নেই: বাণিজ্যমন্ত্রী

হালনাগাদ সময় : ১০:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬