মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৩২ পূর্বাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৩:০০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে দলের কোনো নেতা-কর্মী সম্পর্ক রাখলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গৌরীপুর উপজেলা পরিষদের পাবলিক হলে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দল, দেশ ও সরকার আমাদের। দেশের শান্তি বজায় রাখতে আমাদের সবকিছু করতে হবে। কিন্তু দুঃখজনক যে, আমাদের দলের অনেকের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্পর্ক রয়েছে এবং তারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। আমি বলছি, আপনারা সাবধান হয়ে যান। দলের কেউ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে। ডিসেম্বর পর্যন্ত পাড়া-মহল্লায় পাহারা দেওয়ার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এরপর কেউ গোলযোগ করলে পিটুনি দেওয়া হবে। তিনি নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে মিছিল করার এবং কোনো নাশকতা হলে সন্ত্রাসীদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশনা দেন। তবে তিনি আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত ‘সঞ্জীবসন্ধ্যা ২০২৬’

20 November 2026

বিশ্বমানের নেতৃত্ব তৈরিতে যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখলে কঠোর ব্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ০৩:০০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬