মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:১০ পূর্বাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দুপুরের মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

  • হালনাগাদ সময় : ১০:১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আজ বিশ্ব পুরুষ দিবস

19 November 2026

জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা এনসিপির

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দুপুরের মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

হালনাগাদ সময় : ১০:১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬