মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৭ পূর্বাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

  • হালনাগাদ সময় : ১১:০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইরানের ওপর পুনরায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্রমাগত চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের অভ্যন্তরীণ অচলাবস্থার মধ্যেই ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে তাঁর প্রশাসন। এরই অংশ হিসেবে ট্রাম্প প্রশাসনকে সামরিক পদক্ষেপে রাজি করাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গোফম্যান।

শুক্রবার (১৩ নভেম্বর) সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করবেন গোফম্যান। বৈঠকে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে।

অ্যাক্সিওস জানিয়েছে, প্রতিবেদন প্রকাশের সময় সিআইএপ্রধান জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করছিলেন গোফম্যান।

হোয়াইট হাউসের সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী গোফম্যান সিআইএ পরিচালকের পাশাপাশি ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গেও মায়ামিতে বৈঠক করতে পারেন।

এদিকে, ট্রাম্প এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধে ফেরার বিষয়ে নেতানিয়াহুর চাপ প্রত্যাখ্যান করেছেন। এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর টেলিফোনে তাঁদের মধ্যে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে।

এর পরিবর্তে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপের অভিযান অব্যাহত রাখার বিষয়ে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অবস্থানকে সমর্থন করছেন ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব কি না, তা-ও খতিয়ে দেখছেন তিনি।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘আমি চাইলে এটা অবিলম্বে শেষ করে দিতে পারতাম। কিন্তু যেসব দেশকে আমি রক্ষা করতে চাই, তাদের অনুরোধে আমরা কাজটি একটু দীর্ঘ পথে, আরও সভ্যভাবে করছি।’

তিনি আরও বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, যেন আপাতত পরিস্থিতি এভাবেই চলতে দেওয়া হয়। কারণ, (ইরান) ভেঙে পড়ছে। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও এই অপেক্ষার সময়টাকেই বেশি পছন্দ করবে।’

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ ও হোয়াইট হাউস।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

13 November 2026

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

হালনাগাদ সময় : ১১:০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬