মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৬ পূর্বাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

‘যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, তাদের জন্মের ঠিক নেই’: মুফতি আমির হামজা

  • হালনাগাদ সময় : ০১:৫৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কোরআনের মাহফিলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দেওয়া ব্যক্তিদের ‘জন্মের ঠিক নেই’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেছেন, অতীতে যারা বাধা দিয়েছে, বর্তমানে দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে, তারা মুসলমান হলেও তাদের জন্মের ঠিক নেই।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে আমির হামজা নবীজির সময়েও কোরআনের প্রচারে বাধা দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। এ সময় তিনি বাধা প্রদানকারীদের উদ্দেশে বিতর্কিত ও আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেন।

নিজের অডিও ফাঁসের বিষয়ে আমির হামজা বলেন, কোন সভাপতিকে জুতা মেরেছিল, তা ছয় বছর পর এখন দেখানো হচ্ছে। কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা তাঁর নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এতদিন এসব প্রকাশ করা হয়নি কেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

তিনি বলেন, ‘আমি তো সেই ২০১২ সাল থেকে কোরআনের ময়দানে কথা বলি, আর মনোনয়ন পেয়েছি ২০২৬ সালে। এত বছর পর হঠাৎ এখন এগুলো সামনে আনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা দেখতে হবে।’

নারীদের মর্যাদা প্রসঙ্গে আমির হামজা বলেন, মেয়েদের মর্যাদা এখন আকাশচুম্বী। অনেকে তাঁকে নারীবিরোধী বলে মন্তব্য করেন উল্লেখ করে তিনি দাবি করেন, আল্লাহ ও রাসুলের পর তিনি তাঁর মেয়েদের সবচেয়ে বেশি সম্মান করেন। তবে একই বক্তব্যে নারীদের পোশাক, পরিচয় ও পুরুষদের সঙ্গে মিছিলে অংশ নেওয়া নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। এ সময় ‘ডাইরেক্ট অ্যাকশন’ নেওয়ার কথাও বলেন।

শুক্রবার আসরের নামাজের পর মঞ্চে ওঠেন আমির হামজা। প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন তিনি। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব। এ ছাড়া স্থানীয় জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমান ও মুহাদ্দিস শাফিউর রহমান আফসারীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হলে কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একই দিন মাহফিলস্থলে পাল্টা মাদকবিরোধী সমাবেশের ডাক দেয় ‘সচেতন কালীগঞ্জবাসী’। এ নিয়ে শহরে উত্তেজনা দেখা দিলে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় জরুরি সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল আয়োজনের বিষয়ে বিএনপি ও জামায়াত একমত হয়।

ওই সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি এবং জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

13 November 2026

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, তাদের জন্মের ঠিক নেই’: মুফতি আমির হামজা

হালনাগাদ সময় : ০১:৫৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬