মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৭ পূর্বাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জলবায়ু অর্থায়নে প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান ড. খলিলুর রহমানের

  • হালনাগাদ সময় : ১১:২০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন দেশের দেওয়া প্রতিশ্রুতি কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা বাস্তবায়নে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

ড. খলিলুর রহমান বলেন, দেশগুলোর প্রতিশ্রুতি তখনই অর্থবহ হবে যখন তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করা সম্ভব হবে। কপ-৩১ সম্মেলনে তিনি বিশেষ করে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, স্বল্পোন্নত দেশ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সহজলভ্য ও সাশ্রয়ী অর্থায়নের ওপর জোর দেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আরও বলেন, জলবায়ু অভিযোজন অর্থায়নের ঘাটতি পূরণ এবং ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিলে পূর্ণাঙ্গ অর্থায়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকি মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবসম্মত ও কার্যকর অর্থায়নই এখন সবচেয়ে জরুরি বলে তিনি মন্তব্য করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

13 November 2026

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জলবায়ু অর্থায়নে প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান ড. খলিলুর রহমানের

হালনাগাদ সময় : ১১:২০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬