মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৭ পূর্বাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ইয়েমেনের এডেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা

  • হালনাগাদ সময় : ১১:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। শুক্রবার (১৩ নভেম্বর) এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি সরকার। হামলাটিকে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে দেশটির সরকার।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনি সরকার হামলার তথ্য জানানোর আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইয়েমেনের রাজধানী সানা হলেও বর্তমানে শহরটি হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এ কারণে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করছে।

ইয়েমেনি সরকারের মুখপাত্র মাজেদ আব্দুল্লাহ আল-নুজাইলি এক বিবৃতিতে বলেন, সর্বশেষ এই হামলা সাধারণ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে। একই সঙ্গে এটি উত্তেজনা বৃদ্ধিরও ইঙ্গিত দিচ্ছে।

যেখান থেকে হামলা চালানো হয়েছে, সেখানে পাল্টা হামলা চালানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

13 November 2026

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইয়েমেনের এডেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা

হালনাগাদ সময় : ১১:১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬