মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৬ পূর্বাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

‘আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে’: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

  • হালনাগাদ সময় : ০১:৫৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দেশে মাদক প্রবেশের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, তরুণ সমাজকে ধ্বংস করার উদ্দেশ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে মাদক আসছে। মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এখন শিক্ষককে অবরুদ্ধ করে রাখে ছাত্ররা, অনেককে নির্যাতনও করা হয়েছে। আমরা নীতিবোধ, মূল্যবোধ, সম্মান, সামাজিকতা ও নৈতিকতায় পিছিয়ে গেছি। এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘এখন শতকরা ১৫-২০ জন যুবক অনলাইন ক্যাসিনো ও মাদকে জড়িয়ে পড়েছে। ক্যাসিনো জুয়াতে প্রতিবছর ৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে। এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। যুবকদের ধ্বংসের ষড়যন্ত্র, যাতে আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারি।’

মন্ত্রী বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক—এই চারটি সামাজিক অপরাধ লালমনিরহাট থেকে দূর করার লক্ষ্য নিয়ে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি শুরু করা হয়েছে। এ কর্মসূচি দেখতে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসবেন বলেও জানান আসাদুল হাবিব দুলু।

জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র ও হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

13 November 2026

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে’: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

হালনাগাদ সময় : ০১:৫৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬