মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৭ পূর্বাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

‘চরম দুঃসময়’ পার করছেন এনভিডিয়া প্রধান: ট্রাম্প

  • হালনাগাদ সময় : ০৮:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ প্রকাশ্যে আসার পর এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং ‘চরম দুঃসময়’ পার করছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার ‘স্ট্রেইট শুটার উইথ স্টিফেন এ’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হুয়াংয়ের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে স্ত্রী ও পরিবারকে আঘাত করার কারণে। সম্প্রতি তাঁর সঙ্গে কথা হয়েছে বলেও জানান ট্রাম্প।

হুয়াংয়ের বিরুদ্ধে অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ রয়েছে। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী। তাঁর বিরুদ্ধে চীনের হয়ে কাজ করার অভিযোগও উঠেছে। তবে তিনি গুপ্তচর কি না, তা এখনো নিশ্চিত নয়।

ট্রাম্প বলেন, ওই নারী গুপ্তচর হয়ে থাকলে বিষয়টি এক রকম, আর না হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। তিনি হুয়াংকে একজন ভালো মানুষ হিসেবে উল্লেখ করে তাঁর গড়ে তোলা প্রতিষ্ঠান ও এনভিডিয়ার প্রযুক্তির প্রশংসাও করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

13 November 2026

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘চরম দুঃসময়’ পার করছেন এনভিডিয়া প্রধান: ট্রাম্প

হালনাগাদ সময় : ০৮:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬