মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৯ পূর্বাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ইন্দোনেশিয়ায় ভেপ নিষিদ্ধের পথে সরকার, ফতোয়া জারি করল উলামা কাউন্সিল

  • হালনাগাদ সময় : ০৮:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটিতে ই-সিগারেট বা ভেপ পুরোপুরি নিষিদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে। দেশটির শীর্ষস্থানীয় ধর্মীয় সংস্থা ইন্দোনেশিয়ান উলামা কাউন্সিল (এমইউআই) ভেপের ব্যবহার, উৎপাদন ও বাণিজ্যকে ‘হারাম’ ঘোষণা করে ফতোয়া জারির পরপরই সরকার এ কঠোর পদক্ষেপের দিকে এগোচ্ছে।

গত ৬ নভেম্বর এমইউআই তাদের ফতোয়ায় জানায়, ভেপের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এছাড়া মাদকদ্রব্য ও অন্যান্য আসক্তিকর উপাদান গ্রহণের মাধ্যম হিসেবে এর অপব্যবহারের ঝুঁকি রয়েছে। ১১ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় এই ফতোয়াকে স্বাগত জানিয়ে জানায়, জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ভেপ নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ করার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আজি মুহাওয়ারমান জানিয়েছেন, এমইউআই-এর ফতোয়া জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের বর্তমান প্রচেষ্টাকে আরও বেগবান করেছে। বর্তমানে দেশটিতে ২১ বছরের কম বয়সীদের জন্য ভেপ কেনা নিষিদ্ধ থাকলেও নতুন আইনের মাধ্যমে এর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

13 November 2026

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইন্দোনেশিয়ায় ভেপ নিষিদ্ধের পথে সরকার, ফতোয়া জারি করল উলামা কাউন্সিল

হালনাগাদ সময় : ০৮:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬