মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩২ অপরাহ্ন | ১২ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাজনীতি সর্বগ্রাসী রূপ নিয়েছে, দেশ ঠিক করতে রাজনৈতিক শুদ্ধি প্রয়োজন: স্পিকার

  • হালনাগাদ সময় : ০৪:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সময়ে রাজনীতি একটি সর্বগ্রাসী রূপ নিয়েছে। রাজনীতি ঠিক হলেই দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নয়ন সম্ভব। তিনি অভিযোগ করেন, রাজনীতিবিদরা সাধারণ মানুষের কল্যাণের চেয়ে নিজেদের সুবিধা আদায়েই বেশি ব্যস্ত থাকেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ককাসের জনপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, সাধারণ মানুষ রাজপথে না নামলে মাফিয়া সরকারকে সরানো সম্ভব হতো না। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা ধীরে ধীরে কমে আসবে। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের আন্তরিকতা ও সদিচ্ছা সবচেয়ে বেশি প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমান সংসদ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে এবং সংসদ সদস্যদের মানও সন্তোষজনক। তিনি আশা প্রকাশ করেন, নারীরা যেভাবে যোগ্যতার সাথে রাজনীতিতে এগিয়ে আসছেন, তাতে সমাজে দৃশ্যমান পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে স্পিকার ককাসের প্রথম কমিটিকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করার পরামর্শ দেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার

12 November 2026

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান হুইপ দুলুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজনীতি সর্বগ্রাসী রূপ নিয়েছে, দেশ ঠিক করতে রাজনৈতিক শুদ্ধি প্রয়োজন: স্পিকার

হালনাগাদ সময় : ০৪:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬