মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:১৮ অপরাহ্ন | ১২ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বদ্ধপরিকর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৩:৪৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের আলোকে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষাকে একে অপরের পরিপূরক হিসেবে বিবেচনা করছে। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হওয়া সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় বাংলাদেশ অন্যতম। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার নিরলস কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সবুজ শিল্পায়নকে উৎসাহিত করতে ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা স্থাপন এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা ও কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলমান রয়েছে।

জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান অর্থায়ন ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন মেটাতে ব্যর্থ হচ্ছে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদান, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং কার্যকর আর্থিক সহায়তা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার

12 November 2026

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান হুইপ দুলুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বদ্ধপরিকর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

হালনাগাদ সময় : ০৩:৪৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬