মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:১৮ অপরাহ্ন | ১২ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মিস ইউনিভার্স মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব: মাহির জন্য চাই দেশবাসীর ভোট

  • হালনাগাদ সময় : ০৪:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সামিরা খান মাহি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব জয়ের পর এখন বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের অপেক্ষায় তিনি। প্রতিযোগিতার অফিশিয়াল ফ্যান ভোটিং শুরু হয়েছে, যেখানে বাংলাদেশকে এগিয়ে নিতে দেশবাসীর কাছে সমর্থন চেয়েছেন মাহি।

গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মাহি দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশকে বিশ্বমঞ্চে শীর্ষে নিয়ে যেতে ফ্যান ভোটিংয়ে অংশগ্রহণ করুন। আপনারা সবাই পাশে থাকলে বাংলাদেশের জন্য ভালো কিছু করা সম্ভব।

ভোট দেওয়ার নিয়ম অনুযায়ী, আগ্রহী সমর্থকদের গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘এমইউ ফ্যান’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপের ভোটিং সেকশনে গিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচন করে মাহিকে ভোট দেওয়া যাবে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর রাজধানীর একটি জমকালো অনুষ্ঠানে গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা নতুন বিজয়ী সামিরা খান মাহির মাথায় মুকুট পরিয়ে দেন। আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য মূল প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন মাহি। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা এই খেতাব অর্জন করেছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার

12 November 2026

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান হুইপ দুলুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মিস ইউনিভার্স মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব: মাহির জন্য চাই দেশবাসীর ভোট

হালনাগাদ সময় : ০৪:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬