মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২৪ অপরাহ্ন | ১২ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টায় লিপ্ত অপশক্তি: রুহুল কবীর রিজভী

  • হালনাগাদ সময় : ০৩:৪৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, সারা দেশে পতিত শক্তি পরিকল্পিতভাবে নাশকতার অপচেষ্টা চালাচ্ছে, তবে দেশের জনগণের কাছে এই ফ্যাসিস্টদের কোনো গ্রহণযোগ্যতা নেই।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, অর্থপাচারসহ নানা দেশবিরোধী অপতৎপরতার মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এমনকি সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেত্রীদের বাড়িতে হামলার মতো ন্যক্কারজনক ঘটনাও ঘটানো হয়েছে। তবে এ ধরনের কৃত্রিম অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট দোসররা বিভিন্ন টকশোতে মিথ্যা বয়ান তৈরির মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসব কুকর্ম করে তারা বেশিদিন টিকে থাকতে পারবে না। অপশক্তি সবসময়ই বিভিন্ন অপকৌশলের আশ্রয় নেয়, তবে তাদের এসব ষড়যন্ত্র সফল হবে না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার

12 November 2026

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান হুইপ দুলুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টায় লিপ্ত অপশক্তি: রুহুল কবীর রিজভী

হালনাগাদ সময় : ০৩:৪৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬