মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১২ পূর্বাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ঘুষ দাবির ভিডিও ভাইরাল: লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী বরখাস্ত

  • হালনাগাদ সময় : ০৮:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ঘুষ দাবির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তর উপ-পরিচালক-১ মো. বনি আমিন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর একই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হলে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

ইফতে খাইরুল ইসলামের বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়, বিদ্যুৎ সংযোগ অথবা মিটার প্রদান সংক্রান্ত বিষয়ে গ্রাহকের কাছে ঘুষ হিসেবে নগদ অর্থ গ্রহণের ভিডিও ক্লিপ গণমাধ্যমে প্রচারিত হওয়ায় চাকরি বিধিমালা ১৯৮২-এর ১৪১ নং বিধি মোতাবেক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পূর্বানুমতি ব্যতিরেকে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

ভাইরাল হওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল এক সেবাগ্রহীতার কাছে বিদ্যুৎ মিটারের বিপরীতে ৫ হাজার টাকা দাবি করছেন। একপর্যায়ে দরকষাকষি শেষে ৩ হাজার টাকা গ্রহণ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে ইফতে খাইরুল ইসলাম দাবি করেছেন, তিনি কোনো ধরনের অবৈধ টাকার লেনদেন করেননি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

13 November 2026

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঘুষ দাবির ভিডিও ভাইরাল: লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী বরখাস্ত

হালনাগাদ সময় : ০৮:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬