মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:১০ অপরাহ্ন | ১২ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ইউরোপ থেকে ফেরত এলেন আরও ৪৪ বাংলাদেশি

  • হালনাগাদ সময় : ০১:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইউরোপের বিভিন্ন দেশে নথিপত্রহীন ও অনিয়মিতভাবে অবস্থান করা ৪৪ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজনসহ মোট ৪৪ জন যাত্রী একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা ও কাউন্সেলিং প্রদান করা হয়েছে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে তাদের বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় তাদের খাবার ও প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের প্রশিক্ষণ ও অর্থনৈতিক পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

শরিফুল হাসান আরও বলেন, অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার প্রবণতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নতুন অভিবাসন নীতি অনুযায়ী ইউরোপীয় দেশগুলো এখন অনেক বেশি কঠোর। বিপুল পরিমাণ অর্থ খরচ করে এভাবে বিদেশ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরতে হচ্ছে, যা একটি বড় উদ্বেগের বিষয়। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পরিহার করে দক্ষ জনশক্তি হিসেবে বৈধ পথে বিদেশ যাওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সরকারের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি স্বাক্ষরের পর থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার

12 November 2026

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান হুইপ দুলুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইউরোপ থেকে ফেরত এলেন আরও ৪৪ বাংলাদেশি

হালনাগাদ সময় : ০১:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬