মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৩৯ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করেও ব্যর্থ ইলন মাস্ক

  • হালনাগাদ সময় : ১১:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয়ী করতে বিপুল অর্থ ব্যয় করেও শেষ পর্যন্ত বড় ধাক্কা খেয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। নির্বাচনী অর্থায়ন পর্যবেক্ষণকারী সংস্থা ওপেন সিক্রেটসের তথ্য অনুযায়ী, এই নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে প্রায় ৪৫৫ মিলিয়ন ডলার খরচ করেছিলেন তিনি।

বিশেষ করে টেক্সাসের বহুল আলোচিত সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের প্রচারণায় একাই ২০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ ঢেলেছিলেন মাস্ক। তবে সব হিসাব-নিকাশ পাল্টে দিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জেমস ট্যালারিকোর কাছে শোচনীয়ভাবে হেরে যান প্যাক্সটন। কিছুদিন আগেই মাস্ক তার বাসস্থান ও ব্যবসায়িক স্বার্থ টেক্সাসে স্থানান্তর করেছিলেন।

বিজয়ী হওয়ার পর দেওয়া ভাষণে জেমস ট্যালারিকো ভোটারদের উদ্দেশে বলেন, “আমরা এই রাজ্য ও দেশের প্রতিটি বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার এবং এই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার রক্ষকদের পরিষ্কার বার্তা দিয়েছি যে—ক্ষমতা কেবল জনগণের।”

নির্বাচনী বৈতরণী পার হতে মাস্কের রেকর্ড পরিমাণ অর্থ বিনিয়োগও শেষ পর্যন্ত কাজে আসেনি। ভোটের ফল প্রকাশের পর বেশ কিছুদিন নীরব থাকার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেন মাস্ক। সেখানে তিনি লেখেন, “মনে হচ্ছে নির্বাচনে হস্তক্ষেপকারী আমার স্পেস লেজারগুলো এবার আর কাজ করেনি।”

সূত্র: এএফপি, বিবিসি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েম ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছিলেন: রাশেদ খাঁন

04 November 2026

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করেও ব্যর্থ ইলন মাস্ক

হালনাগাদ সময় : ১১:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬