মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৫৪ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আটকের দাবি

  • হালনাগাদ সময় : ০৫:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সেখানে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে পরবর্তী আইনি সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৭২ সালে বাংলাদেশ অবজারভারে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন ইকবাল সোবহান চৌধুরী। ১৯৯৮ সালে তিনি পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পান। তিনি দীর্ঘ দিন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে ছিলেন। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এবং বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম কাস্টমসের নিলাম: কেজিপ্রতি আপেল ১৯৬ ও আদা ১১১ টাকা

04 November 2026

আইন পেশা ছেড়ে কেন অভিনয়ে থিতু হলেন, জানালেন সিয়াম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আটকের দাবি

হালনাগাদ সময় : ০৫:২৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬