মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩১ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জামালপুরে পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালের বীজ রোপণ স্বেচ্ছাসেবীদের

  • হালনাগাদ সময় : ১০:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় জামালপুরে তিন শতাধিক তালের বীজ রোপণ করেছে সামাজিক সংগঠন ‘সবুজে নিরাপদ থাকি’।

মঙ্গলবার (৩ নভেম্বর) ‘একটি চারা আশার ধারা’ স্লোগানে জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনটির উদ্যোগে ৫ নম্বর ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দার নায়েবালী মোড় থেকে রুহুলী গ্রাম ও আশপাশের সড়কের দুই পাশে এসব তালের বীজ রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যতে বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় তালগাছের সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আক্কাস আলী এবং প্রধান উপদেষ্টা ও সমন্বয়কারী শিক্ষক রেজাউল করিম নোমানের নেতৃত্বে কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান গোপন, বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির এবং উপস্থাপক ও সমাজকর্মী মোহাম্মদ আরিফুল হক সরকার।

এ ছাড়াও ব্যবসায়ী মোখসেদুর রহমান চানুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকেরা জানান, গ্রামীণ পরিবেশ সুরক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তোলার প্রত্যয় থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোপণ করা তালের বীজগুলো যথাযথ পরিচর্যার মাধ্যমে বেড়ে ওঠার ব্যবস্থা করারও পরিকল্পনা রয়েছে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এ উদ্যোগের প্রশংসা করেন। তাদের প্রত্যাশা, এলাকার মানুষের কল্যাণ ও উন্নয়নে ইটাইল ইউনিয়নের প্রবাসী ও দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত কৃতী সন্তানেরা এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগে আরও এগিয়ে আসবেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েম ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছিলেন: রাশেদ খাঁন

04 November 2026

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জামালপুরে পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালের বীজ রোপণ স্বেচ্ছাসেবীদের

হালনাগাদ সময় : ১০:৩৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬