নওগাঁর আত্রাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত পিভিসি পাইপ ধ্বংস করা এবং এক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার বেওলা বাজার এলাকায় এ অভিযান চালান আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় পাপ্পু (৩০) নামের এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ভর তেঁতুলিয়া গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে।
অভিযানে আহসানগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রাসেল হোসাইনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে।


























