মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪৮ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে ৫ কোটি রুপি চাঁদা দাবির হুমকি পেলেন অভিনেতা তুষার কাপুর

  • হালনাগাদ সময় : ১০:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বলিউড তারকাদের লক্ষ্য করে একের পর এক হুমকির ঘটনায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এবার সেই গ্যাংয়ের নাম ব্যবহার করে ৫ কোটি রুপি চাঁদা চেয়ে হুমকি ফোন পেয়েছেন অভিনেতা তুষার কাপুর। কিংবদন্তি অভিনেতা জিতেন্দ্রর ছেলে এবং অভিনেত্রী একতা কাপুরের ভাই তুষারকে ফোন করে নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেন এক ব্যক্তি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজের পরিচয় দেন হ্যারি বক্সার নামে। এ সময় তুষার কাপুরের কাছে ৫ কোটি রুপি দাবি করা হয়। এমন হুমকি পাওয়ার পরপরই দ্রুত পুলিশের দ্বারস্থ হন অভিনেতা।

তবে পুলিশের প্রাথমিক তদন্তে সম্পূর্ণ ভিন্ন তথ্য উঠে এসেছে। তদন্তকারীদের ধারণা, হুমকি ফোনটি ভুয়া হতে পারে। কারণ, ফোনে কথা বলা ব্যক্তির কণ্ঠস্বরের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত হ্যারি বক্সারের সংরক্ষিত অডিও নমুনার কোনো মিল পাওয়া যায়নি।

মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের প্রযুক্তিগত দল এরই মধ্যে হুমকি ফোনের অডিও রেকর্ডিং পরীক্ষা শুরু করেছে। পুলিশের ডেটাবেসে থাকা হ্যারি বক্সারের নমুনার সঙ্গে ওই কণ্ঠস্বর মিলিয়ে দেখা হয়েছে। মুম্বাই পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার দাবি, দুটি অডিওর কণ্ঠস্বরে ন্যূনতম কোনো সাদৃশ্য নেই। ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কোনো দুষ্কৃতী লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম অপব্যবহার করে থাকতে পারে।

কে বা কারা তুষার কাপুরকে ফোন করে এই হুমকি দিয়েছে, তা গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ। অডিও রেকর্ডিংয়ের সূত্র ধরে হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে। এর আগেও বলিউডের একাধিক তারকা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে এ ধরনের হুমকি পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সালমান খান, রোহিত শেঠি, রণবীর সিং ও টাইগার শ্রফ। সম্প্রতি টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ৫ রাউন্ড গুলির ঘটনাও বলিউডে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

এদিকে কাজের দিক থেকে তুষার কাপুরকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায়। খুব শীঘ্রই তাকে রোহিত শেঠির পরিচালনায় বহুল প্রতীক্ষিত ‘গোলমাল ৫’ সিনেমায় দেখা যাবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে ৫ কোটি রুপি চাঁদা দাবির হুমকি পেলেন অভিনেতা তুষার কাপুর

হালনাগাদ সময় : ১০:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬