মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪৮ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন

  • হালনাগাদ সময় : ১০:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং মৃত্যুর পর তাঁকে অসম্মান করার অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বরগুনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরগুনা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদের নেতাকর্মী, তাঁদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরগুনা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক ইউসুফ আলী মৃধার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বরগুনা জেলা শাখার সভাপতি এজেডএম সালেহ ফারুক, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ সিকদার, মো. আ. আজিজ মিয়া, সরদার মতিন আল হোসাইন সেলিম, মজিবর শরিফ, মো. আবু হানিফ ও মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

বক্তারা বলেন, জীবন বাজি রেখে দেশ স্বাধীন করা বীর মুক্তিযোদ্ধাদের জানাজা ও দাফনে বাধা দেওয়া কিংবা রাষ্ট্রীয় সম্মান প্রদানে বিঘ্ন সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয়। মুক্তিযোদ্ধারা কোনো রাজনৈতিক দলের সম্পদ নন, বরং তাঁরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

তাঁরা আরও বলেন, পিরোজপুরে মানিক পশারীর শেষ বিদায়কে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি মুক্তিযোদ্ধাদের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে। এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে দোষীদের শাস্তির দাবি জানান বক্তারা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন

হালনাগাদ সময় : ১০:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬