মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:২৮ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে বনফুলসহ চার প্রতিষ্ঠানকে ৯৯ হাজার টাকা জরিমানা

  • হালনাগাদ সময় : ০৯:২৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে বনফুলসহ চারটি প্রতিষ্ঠানকে মোট ৯৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) পরিচালিত এ তদারকি কার্যক্রমে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে তেল সংরক্ষণ ও প্যাকেটজাতকরণ এবং মেয়াদোত্তীর্ণ উপকরণ দিয়ে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে এসব জরিমানা করা হয়।

অভিযানে এম অ্যান্ড এস মেডিকোকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৬ হাজার টাকা এবং সাঈদ মেডিকেল হলকে একই অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া পাঠানটুলি চৌমুহনীর একটি তেলের দোকানকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর উপায়ে তেল সংরক্ষণ ও প্যাকেটজাতকরণ এবং মোড়কজাত তেলে মেয়াদ ও মূল্য উল্লেখ না করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বনফুলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন উপাদান ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদন, খাবার সংরক্ষণের ফ্রিজে তেলাপোকার বিচরণ এবং বেনামি ও লেবেলবিহীন ঘি ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

সব মিলিয়ে চারটি প্রতিষ্ঠানকে ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর

06 November 2026

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চট্টগ্রামে বনফুলসহ চার প্রতিষ্ঠানকে ৯৯ হাজার টাকা জরিমানা

হালনাগাদ সময় : ০৯:২৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬