মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০০ পূর্বাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নওগাঁয় ক্লিনিকের ওয়েটিং রুম থেকে নারীর মরদেহ উদ্ধার

  • হালনাগাদ সময় : ০৩:৫৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দায় একটি বেসরকারি ক্লিনিকের বসার স্থান (ওয়েটিং রুম) থেকে ময়না (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার প্রসাদপুর বাজারের মেডিকেল মোড় এলাকায় অবস্থিত ‘মুক্তিযোদ্ধা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ময়না নওগাঁর নিয়ামতপুর উপজেলার তিলিহারি মহাপাড়া গ্রামের অনিলের স্ত্রী। তিনি বেশ কিছুদিন ধরে মান্দার মেডিকেল মোড় এলাকায় বসবাস করছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে ক্লিনিকের ওয়েটিং রুমে ওই নারীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানিয়রা। খবরটি জানাজানি হলে ঘটনাস্থলে সাধারণ মানুষের ভিড় জমে। পরে খবর পেয়ে মান্দা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় পরিচয় জানা না গেলেও পরবর্তীতে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বজনদের খবর দেওয়া হয়েছে; তারা পৌঁছালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ নওগাঁ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নওগাঁয় ক্লিনিকের ওয়েটিং রুম থেকে নারীর মরদেহ উদ্ধার

হালনাগাদ সময় : ০৩:৫৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬