মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০০ পূর্বাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি শিশু আটক, বিজিবির হস্তক্ষেপে দ্রুত উদ্ধার

  • হালনাগাদ সময় : ১১:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে হাসিফ রহমান (১২) নামে এক বাংলাদেশি শিশুকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জোরালো ও দ্রুত হস্তক্ষেপে আধা ঘণ্টার মধ্যেই শিশুটিকে নিরাপদে ফেরত আনা সম্ভব হয়েছে।

জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শফিকুল ইসলামের ছেলে হাসিফ রহমান উপজেলার হাপানিয়া সীমান্তে ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফের পান্নাপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। বিষয়টি জানতে পেরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের হাপানিয়া ক্যাম্প বিএসএফ কর্তৃপক্ষের সাথে তাত্ক্ষণিক যোগাযোগ স্থাপন করে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বিএসএফ শিশুটিকে ধরে নিয়ে যাওয়ার পরপরই বিজিবির দ্রুত কার্যকর পদক্ষেপের ফলে ৩০ মিনিটের মধ্যে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি শিশু আটক, বিজিবির হস্তক্ষেপে দ্রুত উদ্ধার

হালনাগাদ সময় : ১১:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬