মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৪২ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মালদ্বীপে নিকাব পরে চুরির অভিযোগ: হাতেনাতে ধরা পড়লেন ভারতীয় নাগরিক

  • হালনাগাদ সময় : ০৩:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মালদ্বীপে নারীদের পোশাক নিকাব পরিধান করে চুরির অভিযোগে ৪১ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাজধানী মালেতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাঁকে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম শাহুল ইয়াহায়া আব্দুল রাজাক।

মালদ্বীপ পুলিশের ঘটনার বিবরণী অনুযায়ী, সন্দেহভাজন ওই ব্যক্তিকে নারীদের মতো নিকাব পরা অবস্থায় একটি ব্যাগ বহন করতে দেখা যায়। তাঁর চলাফেরা ও আচরণে সন্দেহ হলে পুলিশ কর্মকর্তারা সামনে এগিয়ে যান। এ সময় তিনি ব্যাগটি নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে পুলিশ তাঁকে আটক করতে সক্ষম হয়।

আদালতের নথিসূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে আনা চুরির অভিযোগের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়ায় তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে মালদ্বীপের ফৌজদারি আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত তাঁর রিমান্ড আদেশে উল্লেখ করেন, যেহেতু অভিযুক্ত ব্যক্তি একজন বিদেশি (ভারতীয় নাগরিক), তাই জামিন পেলে তিনি বিচার এড়াতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। আগামী ৯ নভেম্বর তাঁর রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি দ্বীপরাষ্ট্র মালদ্বীপে চুরি ও আর্থিক জালিয়াতির মতো অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ায় কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। এর আগে গত অক্টোবরেও এক নারীর ব্যাংক হিসাব থেকে অনুমতি ছাড়া অর্থ হাতিয়ে নেওয়ার অপরাধে এক ব্যক্তিকে সাত মাসের কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কওমি মাদ্রাসায় বাড়ছে শিশুদের ওপর যৌন নির্যাতন: অভিভাবকদের মধ্যে চরম শঙ্কা ও আস্থার সংকট

03 November 2026

জ্যোতির উত্তরসূরি নাহিদার সামনে প্রথম পরীক্ষা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মালদ্বীপে নিকাব পরে চুরির অভিযোগ: হাতেনাতে ধরা পড়লেন ভারতীয় নাগরিক

হালনাগাদ সময় : ০৩:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬