মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৪২ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কাতারে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থীকে কোরআন শেখাচ্ছে ‘আল-উতরুজা ওয়াকফ’

  • হালনাগাদ সময় : ০৪:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কাতারের ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত আল-উতরুজা ওয়াকফের সহায়তায় দেশটিতে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী কোরআন শিক্ষার সুযোগ পাচ্ছে। ১৭৬টি কোরআন শিক্ষাকেন্দ্র ও বিদ্যালয়ে এসব শিক্ষার্থীকে পাঠদান করছেন দেড় হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা।

ওয়াকফ মন্ত্রণালয়ের ধর্ম প্রচারক ড. মাসউদ জারাল্লাহ আবু শুরাইদা বলেন, আল-উতরুজা ওয়াকফ দীর্ঘমেয়াদি কোরআনি সেবা নিশ্চিত করার একটি অনন্য উদ্যোগ। অর্জিত আয় সরাসরি শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে ব্যবহৃত হচ্ছে।

তিনি আরও জানান, ওয়াকফের অধীন আবাসন প্রকল্প থেকে প্রাপ্ত আয় স্থায়ীভাবে কোরআন কেন্দ্রগুলোর পরিচালনায় ব্যয় হয়। বর্তমানে এখানে ৯ হাজারের বেশি নারী শিক্ষার্থী রয়েছেন। অনলাইন সেবার মাধ্যমে সাধারণ মানুষও সরাসরি এ ওয়াকফে অংশ নিতে পারছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কওমি মাদ্রাসায় বাড়ছে শিশুদের ওপর যৌন নির্যাতন: অভিভাবকদের মধ্যে চরম শঙ্কা ও আস্থার সংকট

03 November 2026

জ্যোতির উত্তরসূরি নাহিদার সামনে প্রথম পরীক্ষা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কাতারে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থীকে কোরআন শেখাচ্ছে ‘আল-উতরুজা ওয়াকফ’

হালনাগাদ সময় : ০৪:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬