মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৪ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বরিশালে থ্রি-হুইলার বন্ধের দাবিতে ৬ রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

  • হালনাগাদ সময় : ০৫:১১:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অবৈধ থ্রি-হুইলার এবং ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালের চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। বাস মালিক ও শ্রমিকদের ডাকা এই আকস্মিক ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

চরকাউয়া বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের ডাকে এই ধর্মঘট শুরু হয়। এর ফলে চরকাউয়া টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার রুটে প্রায় ৭০টি বাসের চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে এসব রুটের নিয়মিত হাজার হাজার যাত্রী গন্তব্যে পৌঁছাতে বিকল্প হিসেবে অতিরিক্ত ভাড়া দিয়ে মোটরসাইকেল ও রিকশায় যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

বাস মালিক সমিতির নেতাদের অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে প্রধান সড়কগুলোতে অটোরিকশা ও থ্রি-হুইলার বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে। এতে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনা ঘটছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে। সড়ক নিরাপদ রাখতে দ্রুত এসব অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানান তাঁরা।

চরকাউয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. স্বপন হোসেন জানান, বাস চলাচলে থ্রি-হুইলার চালকরা সরাসরি বাধা প্রদান করছে। উদ্ভূত পরিস্থিতি সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা।

অন্যদিকে থ্রি-হুইলার ও অটোরিকশা চালকদের দাবি, তাঁরা নিয়মতান্ত্রিকভাবেই যান চালাচ্ছেন। তবে বাস চালকরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রায়ই বিভিন্ন অজুহাতে ধর্মঘট ডেকে সাধারণ মানুষ ও ছোট গাড়ির চালকদের জিম্মি করছে। সাধারণ যাত্রীরা ভোগান্তি নিরসনে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কওমি মাদ্রাসায় বাড়ছে শিশুদের ওপর যৌন নির্যাতন: অভিভাবকদের মধ্যে চরম শঙ্কা ও আস্থার সংকট

03 November 2026

জ্যোতির উত্তরসূরি নাহিদার সামনে প্রথম পরীক্ষা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বরিশালে থ্রি-হুইলার বন্ধের দাবিতে ৬ রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ

হালনাগাদ সময় : ০৫:১১:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬