মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০৩ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

  • হালনাগাদ সময় : ০৬:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সফল আত্মকর্মী ও সংগঠকদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পিরোজপুরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান এবং জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমিসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কওমি মাদ্রাসায় বাড়ছে শিশুদের ওপর যৌন নির্যাতন: অভিভাবকদের মধ্যে চরম শঙ্কা ও আস্থার সংকট

03 November 2026

জ্যোতির উত্তরসূরি নাহিদার সামনে প্রথম পরীক্ষা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

হালনাগাদ সময় : ০৬:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬