মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৬ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

উজিরপুরে মুমূর্ষু রোগীকে নিজের রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন চিকিৎসক

  • হালনাগাদ সময় : ০৫:১১:০২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

জরুরি মুহূর্তে রক্তদাতার অভাবে যখন মৃত্যুর সঙ্গে লড়ছিলেন এক প্রসূতি, ঠিক তখনই নিজের রক্ত দিয়ে রোগীর প্রাণ বাঁচিয়ে অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এক সরকারি চিকিৎসক। বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহিদুল ইসলাম তুহিন এই মানবিক উদ্যোগ নেন।

জানা গেছে, গত ৩১ অক্টোবর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বোহরকাঠি গ্রামের মঞ্জু হাওলাদারের স্ত্রী আঞ্জুরা বেগম (৪০) গর্ভপাতজনিত জটিলতা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায়। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে ‘এ পজিটিভ’ রক্তের ব্যবস্থা করার পরামর্শ দেন।

কিন্তু দিনমজুর স্বামীর পক্ষে আপ্রাণ চেষ্টা করেও কোথাও থেকে রক্ত সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না। রক্তের অভাবে রোগী ক্রমেই নিস্তেজ হয়ে পড়লে বিষয়টি নজরে আসে ডা. মাহিদুল ইসলাম তুহিনের। নিজের রক্তের গ্রুপ ‘এ পজিটিভ’ হওয়ায় এবং ক্রস ম্যাচিং মিলে যাওয়ায় দেরি না করে তিনি নিজেই ওই রোগীকে রক্তদান করেন।

রক্ত দেওয়ার পর রোগীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কর্তব্য পালনের পাশাপাশি একজন চিকিৎসকের এমন নিঃস্বার্থ রক্তদানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বমহলে প্রশংসিত হন ডা. তুহিন।

এ বিষয়ে ডা. তুহিন জানান, একজন চিকিৎসকের প্রধান কাজ জীবন বাঁচানো। সেই দায়িত্ববোধ থেকেই তিনি রক্ত দিয়েছেন। তবে জরুরি মুহূর্তে সংকট এড়াতে স্থানীয়ভাবে একটি কার্যকর রক্তদাতা নেটওয়ার্ক ও স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কওমি মাদ্রাসায় বাড়ছে শিশুদের ওপর যৌন নির্যাতন: অভিভাবকদের মধ্যে চরম শঙ্কা ও আস্থার সংকট

03 November 2026

জ্যোতির উত্তরসূরি নাহিদার সামনে প্রথম পরীক্ষা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

উজিরপুরে মুমূর্ষু রোগীকে নিজের রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন চিকিৎসক

হালনাগাদ সময় : ০৫:১১:০২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬