মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৩ পূর্বাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নাটোরে এমপি পুত্রের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে ডিসির কাছে অভিযোগ

  • হালনাগাদ সময় : ০৪:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নাটোরের গুরুদাসপুরে সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে ও ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামি নুরুজ্জামান মিন্টুসহ স্বজনদের অনুকূলে দেওয়া সার ডিলার নিয়োগ বাতিলের দাবি উঠেছে। এসব নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ এনে নাটোর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় সার ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগপত্রটি দাখিল করা হয়। এতে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ডিও লেটার এবং তাঁর পরিবারের প্রভাব খাটিয়ে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে নীতিমালা লঙ্ঘন করে ডিলার নিয়োগের অভিযোগ তোলা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, গত ৭ অক্টোবর প্রকাশিত গুরুদাসপুরের সার ডিলারের চূড়ান্ত তালিকায় ধারাবারিষা ইউনিয়নে এমপি পুত্র নুরুজ্জামান মিন্টুকে নিয়োগ দেওয়া হয়েছে। মিন্টু গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। এ ছাড়া এমপির ব্যক্তিগত সহকারী ও অন্যান্য আত্মীয়দের নামেও প্রয়োজনীয় অভিজ্ঞতা, ব্যাংক সলভেন্সি ও গুদাম সুবিধা ছাড়াই লাইসেন্স দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী শেখ অভিযোগ করেন, যোগ্য ও প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে মোটা অঙ্কের লেনদেন ও রাজনৈতিক প্রভাবে অভিযুক্ত ব্যক্তিদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অবিলম্বে এ তালিকা বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনঃনিয়োগের দাবি জানান।

এ বিষয়ে নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুল ইসলাম খান জানান, অভিযোগের অনুলিপি পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে জেলা প্রশাসন এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নাটোরে এমপি পুত্রের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে ডিসির কাছে অভিযোগ

হালনাগাদ সময় : ০৪:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬