মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৫৯ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঢাকায় সাফের মঞ্চে পারফর্ম করবেন বিশ্বকাপ মাতানো ডিজে সঞ্জয়

  • হালনাগাদ সময় : ০১:৫৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করে বিশ্বজুড়ে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব আবারও ঢাকায় আসছেন। আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি।

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি টুর্নামেন্টের জন্যও গান করেছেন সঞ্জয়। বিশ্বমঞ্চে আলো ছড়ানোর পর এবার নিজ দেশের দর্শকদের সামনে সংগীত পরিবেশন করতে মুখিয়ে আছেন এই শিল্পী।

এক ভিডিও বার্তায় বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন সঞ্জয় নিজেই। টেকনোর বিশেষ অতিথি পারফর্মার হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

বাংলাদেশে পারফর্ম করার অনুভূতি প্রকাশ করে সঞ্জয় বলেন, ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা তার জন্য একটি বিশেষ অভিজ্ঞতা ছিল। তবে নিজের দেশের মানুষের সামনে গান গাওয়ার অনুভূতি সম্পূর্ণ আলাদা। সাফ চ্যাম্পিয়নশিপে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পাশাপাশি, বাংলাদেশে আসার এই সুযোগ করে দেওয়ায় আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও সঞ্জয়ের এই অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক টেকনো বাংলাদেশের পক্ষে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, সঞ্জয় বাংলাদেশের সঙ্গে তার শিকড়ের সম্পর্ক বজায় রেখে সংগীতকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন। তাকে এই আয়োজনে যুক্ত করতে পেরে তারা আনন্দিত।

রেজওয়ানুল হক আরও জানান, ফুটবল ও সংগীত—দুটি মাধ্যমই মানুষের মধ্যে বন্ধন তৈরি করতে পারে, যা সব ধরনের ভৌগোলিক সীমার ঊর্ধ্বে। এবারের উদ্বোধনী আয়োজনটি দর্শকদের জন্য আনন্দময় ও স্মরণীয় করে তোলাই তাদের মূল লক্ষ্য।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঢাকায় সাফের মঞ্চে পারফর্ম করবেন বিশ্বকাপ মাতানো ডিজে সঞ্জয়

হালনাগাদ সময় : ০১:৫৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬