মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:০৪ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

  • হালনাগাদ সময় : ০১:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য মনোনয়ন এবং নির্বাচিত করার দায়িত্ব সংসদ সদস্যের বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। একই সঙ্গে তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার ও চেয়ারম্যান প্রার্থী দিবেন, নলা (পায়ের নালা) নিয়ে বাড়িতে যাইতে পারবেন না।’

শনিবার দুপুরে নাঙ্গলকোটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তাঁর এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে।

শনিবার দুপুরে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল কলেজ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মোবাশ্বের আলম ভূঁইয়া।

ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার ও চেয়ারম্যান প্রার্থী দিলে নলা নিয়ে বাড়িতে যাওয়া যাবে না। মেম্বার ও চেয়ারম্যান নির্বাচিত করা এমপির দায়িত্ব। মনোনয়ন এমপি দিলেও তা এককভাবে দেবেন না; বরং স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা করোগ্য প্রার্থী চূড়ান্ত করা হবে এবং এ নিয়ে কোনো আপত্তি তোলা যাবে না।

বক্তব্যে মোবাশ্বের আলম ভূঁইয়া আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং দলের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না।

এ বিষয়ে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া প্রথম আলোকে জানান, যারা দলের শৃঙ্খলা নষ্ট করে বিদ্রোহী প্রার্থী হওয়ার উসকানিমূলক কথা বলছেন, মূলত তাঁদের সতর্ক করতেই তিনি এই মন্তব্য করেছেন। স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, শনিবারের ওই সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

কওমি মাদ্রাসায় বাড়ছে শিশুদের ওপর যৌন নির্যাতন: অভিভাবকদের মধ্যে চরম শঙ্কা ও আস্থার সংকট

03 November 2026

জ্যোতির উত্তরসূরি নাহিদার সামনে প্রথম পরীক্ষা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

হালনাগাদ সময় : ০১:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬