মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০৬ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গৌরনদীতে পরিত্যক্ত জায়গায় ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকা ঘিরে রেখেছে পুলিশ

  • হালনাগাদ সময় : ০৬:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলায় একটি পরিত্যক্ত স্থান থেকে একাধিক ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে পুলিশ, উপজেলা প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী এলাকায় টরকী পান ভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী একটি পরিত্যক্ত জমিতে স্থানীয়রা এসব বস্তু দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, সকালে স্থানীয় বাসিন্দারা ককটেলসদৃশ কয়েকটি বস্তু পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং চারদিকে নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বোম্ব ডিসপোজাল ইউনিটকে (বোমা নিষ্ক্রিয়করণ দল) খবর দেওয়া হয়েছে। তারা এসে এগুলো পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয় করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী প্রধান ডাকঘরের টাকা আত্মসাৎ: ৭ আসামির জামিন নামঞ্জুর

03 November 2026

আফগান লিগে সাকিব-নাহিদের সঙ্গে যুক্ত হলেন শামীম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গৌরনদীতে পরিত্যক্ত জায়গায় ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকা ঘিরে রেখেছে পুলিশ

হালনাগাদ সময় : ০৬:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬