মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৩ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নরেন্দ্র মোদিকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ জানালেন রাহুল গান্ধী

  • হালনাগাদ সময় : ০৯:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দেশটির বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। বিরোধীদের দেশবিরোধী আখ্যা দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, প্রকৃত দেশদ্রোহী কে এবং কার সঙ্গে বিদেশি শক্তির যোগাযোগ রয়েছে, তা খোলাখুলি বিতর্কের মাধ্যমে পরিষ্কার করা হোক।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানানোর ২৪ ঘণ্টা পার হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এই বিতর্কের জন্য প্রধানমন্ত্রীকে যেকোনো মঞ্চ বা স্থান বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

রাহুলের প্রস্তাব অনুযায়ী, বিতর্কে দুই নেতা মুখোমুখি বসবেন। সেখানে সংবাদমাধ্যমের প্রতিনিধি ও দেশের তরুণেরা উপস্থিত থাকবেন। বিচারক হিসেবে প্রধানমন্ত্রী যাকে ইচ্ছা মনোনীত করতে পারবেন। এমনকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতকেও বিচারক হিসেবে রাখার প্রস্তাব দিয়েছেন তিনি।

বিতর্কে ভারতের আর্থিক ব্যবস্থা ও অর্থনৈতিক কাঠামো নিয়ে প্রশ্ন তোলার কথা জানান রাহুল। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি কীভাবে এবং কেন এত দ্রুত হলো, প্রধানমন্ত্রী কেন এককভাবে চুক্তিটি সম্পন্ন করলেন এবং মন্ত্রিসভাকে কেন এ বিষয়ে জানানো হলো না—এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দাবি করেন তিনি।

এ ছাড়া আদানি-সংক্রান্ত মামলা কেন বন্ধ হয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়েও প্রকাশ্যে আলোচনা করতে চান বলে জানান কংগ্রেস নেতা।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে এবং সেসব অভিযোগের সত্যতা প্রকাশ্য বিতর্কের মাধ্যমেই যাচাই করা উচিত। রাহুলের দাবি, তাঁর বিরুদ্ধে প্রায় ৪৫টি মানহানির মামলা করা হয়েছে। তবে বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগ নিয়ে বিতর্কের চ্যালেঞ্জ জানানো হলেও এ বিষয়ে তাঁর বিরুদ্ধে কোনো মানহানির মামলা করা হয়নি বলে মন্তব্য করেন তিনি।

বার্তার শেষ দিকে প্রধানমন্ত্রীকে আবারও বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানান রাহুল গান্ধী। একই সঙ্গে তিনি দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নরেন্দ্র মোদিকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ জানালেন রাহুল গান্ধী

হালনাগাদ সময় : ০৯:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬