স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ফারুক আহমেদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদুল আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফারুক আহমেদ অতিরিক্ত আইজিপি হিসেবে হাইওয়ে পুলিশ, ঢাকায় দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে তাকে বদলি করে অতিরিক্ত আইজিপি পদমর্যাদায় এসআরবির মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।






















