মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৬ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের অনলাইন আবেদন শুরু, জানা গেল বিস্তারিত প্রক্রিয়া

  • হালনাগাদ সময় : ০২:০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ রবিবার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এই আবেদন কার্যক্রম চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন ও সংশ্লিষ্ট ফি পরিশোধ সম্পন্ন করতে হবে।

এর আগে গত ৩০ অক্টোবর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুনর্নিরীক্ষণের এই সময়সূচি ও নির্দেশনাবলী জানানো হয়। উল্লেখ্য, শনিবার (৩১ অক্টোবর) চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, যেখানে প্রায় ৬ লাখ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট (https://rescrutiny.eduboardresults.gov.bd)-এ প্রবেশ করতে হবে। সেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে। এরপর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পরবর্তী সময়ে ফলাফল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল প্রদর্শিত হবে। শিক্ষার্থী যেসব বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করতে চান, তা নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যাবেন। বোর্ডের নিয়ম অনুযায়ী প্রতিটি পত্রের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। যেসব বিষয়ে দুটি পত্র রয়েছে, সেগুলোর ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।

বিকাশ, নগদ, রকেট, উপায় কিংবা সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি দেওয়ার পর পুনরায় আবেদন পোর্টালে ঢুকে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলেই প্রক্রিয়া সম্পন্ন হবে। ফি পরিশোধের আগে বিষয় সংশোধন বা পরিবর্তনের সুযোগ থাকলেও একবার ফি জমা দেওয়ার পর তা আর বাতিল বা ফেরত পাওয়া যাবে না। আন্তঃশিক্ষা বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে; সরাসরি বা ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রেমের অভিযোগে নাম-ঠিকানা ও ফোন নম্বর ভাইরাল: ফেসবুকের বিষাক্ত প্রচারণায় চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীরা

01 November 2026

বিশ্বসুন্দরী থেকে রূপালি পর্দার রানী: জীবনের ৫৩ বছরে ঐশ্বরিয়া রাই

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের অনলাইন আবেদন শুরু, জানা গেল বিস্তারিত প্রক্রিয়া

হালনাগাদ সময় : ০২:০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬