মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২৯ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হাকিমপুরে জাতীয় যুব দিবস উদযাপিত, আত্মনির্ভরশীলতায় গুরুত্বারোপ

  • হালনাগাদ সময় : ০১:৪১:১৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, বেকারত্ব দূরীকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে যুবকদের স্বাবলম্বী করার অংশ হিসেবে তাঁদের মাঝে যুব ঋণের চেক হস্তান্তর করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

খোকসার প্রাচীন বটবৃক্ষের ছায়ায় লোকগানের সুরের মূর্ছনা

01 November 2026

সুনামগঞ্জে মদপানে মাতলামির অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হাকিমপুরে জাতীয় যুব দিবস উদযাপিত, আত্মনির্ভরশীলতায় গুরুত্বারোপ

হালনাগাদ সময় : ০১:৪১:১৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬