মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪৮ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দেশজুড়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

  • হালনাগাদ সময় : ১০:০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের মেধা ও কর্মক্ষমতাকে কাজে লাগানোর প্রত্যয়ে আজ ১ নভেম্বর পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, যুবসমাজকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করা গেলে উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা এবং জাতীয় সংকট উত্তরণে যুবসমাজের অবদান অনস্বীকার্য। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে তরুণদের কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর তিনি জোর দেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত চাকরি মেলায় ৫৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এছাড়া বেকারত্ব দূরীকরণ ও তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে ঘন কুয়াশা ও ভারী বৃষ্টির শঙ্কা: রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি

01 November 2026

সুকেশের ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি মামলা: দিল্লির আদালতে তলব নোরা ফাতেহিকে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশজুড়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

হালনাগাদ সময় : ১০:০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬